1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধার পলাশবাড়ীতে চারটি ইটভাটায় ১৪ লাখ টাকা জরিমানা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৫:২৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধার পলাশবাড়ীতে চারটি ইটভাটায় ১৪ লাখ টাকা জরিমানা

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৫৯ বার

 

গাইবান্ধার পলাশবাড়ীতে চারটি অবৈধ ইটভাটায়
অভিযান চালিয়ে ১৪ লাখ টাকা জরিমানা আদায়
করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াশা রহমান তপাদার আজ (শনিবার, ৩ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে তার সঙ্গে ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শের আলম।

জানা গেছে, অভিযানে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের অন্তর মিয়ার মালিকানাধীন বিএমবি ব্রিকসকে ৪ লাখ, বরিশাল ইউনিয়নের সাইদুর রহমানের এমএসএম ব্রিকসকে ৬ লাখ, মহদীপুর ইউনিয়নের মোহাম্মদ মালিকানাধীন এমএমজেড ব্রিকসকে ৪ লাখসহ মোট ১৪ লাখ টাকা জরিমানা এবং হোসেনপুর ইউনিয়নের শামীম মিয়ার মালিকানাধীন লিখন ব্রিকসের নামে উচ্চ আদালতে মামলা থাকায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলিয়াসা রহমান তাপাদার বলেন, জরিমানা গোনা ইটভাটাগুলোর পরিবেশ ছাড়পত্র নেই। স্থানীয় জেলা প্রশাসনের অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হন তারা। এছাড়া একাধিক ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বালানি হিসেবে পাট ব্যবহার করতেও দেখা গেছে। এসব অপরাধে তিনটি ইটভাটাকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে এছাড়া অপর একটি ইটভাটাকে সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com