1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধা জেনারেল হাসপাতালের প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং ৬ দফা দাবিতে মানববন্ধন হয়েছে - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৫:২৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং ৬ দফা দাবিতে মানববন্ধন হয়েছে

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৬১ বার

 

গাইবান্ধা জেনারেল হাসপাতালের প্রয়োজনীয় শতভাগ জনবল নিয়োগ এবং আইসিইউ স্থাপনসহ ৬ দফা দাবিতে মানববন্ধন হয়েছে।

‘গাইবান্ধার সাধারণ ছাত্র-জনতা’র ব্যানারে আজ (রবিবার, ৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে শহরের গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা ৬ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে: ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্ট্যান্ডার্ড সেটআপের জন্য প্রয়োজনীয় শতভাগ জনবল নিয়োগ এবং অবকাঠামো সুনিশ্চিত করতে হবে; রোগীর খাবারের গুণগত মান নিশ্চিত করতে হবে; বরাদ্দকৃত ওষুধের সুষ্ঠু বিতরণ নিশ্চিতে নিয়মিত তদারকি জারি রাখতে হবে; অসাধু সিন্ডিকেট ও দালালদের দৌরাত্ম্য দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে; ১০টি আইসিইউ শয্যা স্থাপন করতে হবে।

বক্তারা বলেন, প্রতিষ্ঠার ৪০ বছর পেরিয়েও
আজও স্বয়ংসম্পূর্ণ হয়নি গাইবান্ধা জেনারেল
হাসপাতাল। অবকাঠামো, শয্যা, চিকিৎসক-নার্স,
কর্মকর্তা-কর্মচারীর প্রয়োজনীয় কোনোটিই নেই
এই হাসপাতালে। রোগীদের কাছ থেকে চিকিৎসা
সেবা দেয়ার নামে নেয়া হচ্ছে টাকা, নোংরা ও
অপরিচ্ছন্ন পরিবেশে নিতে হচ্ছে চিকিৎসা সেবা।
এতে করে বাড়ছে দুর্ভোগ-ভোগান্তি, অনিরাপত্তা,
অনিয়ম ও অব্যবস্থাপনাসহ নানা অভিযোগ।
কাঙিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার ২৬
লাখেরও বেশি মানুষ। তাই জেলাবাসীর দুর্ভোগ
লাঘবে সংশ্লিষ্টদের ৬ দফা বাস্তবায়নের দাবি
জানান বক্তারা।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা অতনু সাহা, জেলা ছাত্রশিবিরের আরিফুল ইসলাম, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবরার শাকিল, ছাত্র প্রতিনিধি মো. ফিহাদুর রহমান দিবস, নিরব মিয়া প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com