
শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে ৩০০ কম্বল প্রদান করেছে আইএফআইসি ব্যাংক, গাইবান্ধা শাখা।
আজ (সোমবার, ৬ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদের কাছে এসব কম্বল হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, আইএফআইসি ব্যাংক গাইবান্ধা শাখার ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, মার্কেটিং ও সেলস অফিসার মো. রেজা উদ্দিন রাকিব।
মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি 

























