1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার আটক ৪ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৫:২৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার আটক ৪

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ৫৬ বার

 

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের জনবল নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যবহার এবং বদলি পরীক্ষা দেওয়ার অভিযোগে চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গতকাল (শনিবার, ১১ জানুয়ারি) সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম হেদায়েতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে একইদিন সকাল ১০ টায় শুরু হওয়া দেড় ঘণ্টার লিখিত পরীক্ষা চলে সাড়ে ১১টা পর্যন্ত। পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন: ভবানীপুরের শামসুল হকের
ছেলে মো. ছাইমুন ইসলাম (২৫), সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ছাপরহাটী গ্রামের কামাল হোসেনের ছেলে আসাদুজ্জামান আসাদ, মধ্য উড়িয়ার আবুল কালাম আজাদের ছেলে শাহ সুলতান (৩২) এবং গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি এলাকার বুলবুল আহমেদের ছেলে রাশেদ আহম্মেদ (২৪)। এদের মধ্যে ছাইমুন ইসলামের কাছ থেকে ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া গেছে এবং আসাদুজ্জামান আসাদ (প্রক্সি) মূল পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন। এছাড়া শাহ সুলতান ও রাশেদ আহমেদ নামে অপর দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, নিয়োগ পরীক্ষায় অসদুপায় অর্থাৎ ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার এবং প্রক্সি পরীক্ষা দেওয়া দুই পরীক্ষার্থীসহ চারজনকে আটক করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম হেদায়েতুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের নামে নিয়মিত মামলা হবে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও মুদ্রাক্ষরিক পদে ১৩ জন এবং হিসাব সহকারী পদে ৩ জনসহ মোট ১৬ জন তৃতীয় শ্রেণির জনবল নিয়োগের জন্য ২০২২ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসকের কার্যালয়। ওই নিয়োগ পরীক্ষায় গতকাল শনিবার ৩ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com