1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বান্দরবান তারাছায় দুর্বৃত্তের গুলিতে নারী আহত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১:৩২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বান্দরবান তারাছায় দুর্বৃত্তের গুলিতে নারী আহত

দীপংকর মল্লিক, বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ৪৯ বার

 

বান্দরবানের রোয়াংছড়িতে দুর্বৃত্তদের গুলিতে উমে প্রু মারমা (৩৪) নামে এক নারী আহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) সকালে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হিমাগ্রীপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহত উমে প্রু মারমা ওই এলাকার রুমেল তঞ্চঙ্গার স্ত্রী বলে জানা যায়। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় ওই নারীকে বান্দরবন সদর হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান উনুমং মারমা ও রোয়াংছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শুভ্র মুকুল চৌধুরী জানান, ছেলেকে আনার জন্য রবিবার বান্দরবান শহর থেকে উমে প্রু মারমা হিমাগ্রীপাড়ায় যান। সেখানে একটি সালিশি বৈঠকে অংশগ্রহণ করেন। সোমবার সকালে বাসা থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে। তিনি আরো জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আসামিদের খুঁজে বের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com