1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ী এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক থানায় জিডি, প্রশাসনের সহযোগিতা কামনা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৪০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ী এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক থানায় জিডি, প্রশাসনের সহযোগিতা কামনা

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৫২ বার

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভোগদখলকৃত জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। জীবন নাশের আশঙ্কায় থানায় জিডি। জমি উদ্ধারে প্রশাসনের সহায়তা চেয়েছেন ভুক্তভোগি পরিবার।

সরেজমিনে গিয়ে জানা যায়,উপজেলার ৬ নং বেতকাপা ইউনিয়নের হাসনের পাড়া গ্রামের মৃত: ইছাহাক আলীর পুত্র, পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী সরকার দীর্ঘ ৪০ বছর ধরে দলিল মুলে ও পৈত্রিক সূত্রে ৩১ শতক জমি ভোগদখল করে আসছিলেন।

গত ১৭ জানুয়ারী-২৫ ইং সেই ভোগদখলকৃত জমি দখলের অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত আব্দুল মান্নানের পূত্র ফিরোজ, মানিক ও সবুজ গংদের বিরুদ্ধে। এ ব্যাপারে আব্দুল বারী সরকার বাদী হয়ে জীবন নাশের আশঙ্কায় পলাশবাড়ী থানায় জিডি নং-৮২৮ তারিখ ১৯/০১/২০২৫ দায়ের করেছেন।

এই ব্যাপারে ভুক্তভোগী আব্দুল বারী সরকারের সাথে কথা হলে তিনি জানান, ” এই জমিটি আমার জন্মের পর থেকে দীর্ঘ ৪০/৫০ বছর ধরে দেখে আসছি আমার বাপ-চাচারা চাষাবাদ করে আসছে। ইতিপূর্বে এই জমির অংশীদারত্বকে কেন্দ্র করে দুই দুইটি মার্ডার হয়েছে।যা দীর্ঘ ২০ বছর ধরে মামলা বিচারাধীন রয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যেই মামলাটির রায় হতে যাচ্ছে। সেই মামলার রায়কে প্রভাবিত করার জন্যই একটি পক্ষ কোনো প্রকার স্বত্ত ছাড়াই জমিটি দখল করেছে। এটি নিয়ে আমি খুবই আতঙ্কিত।” তিনি জমিটি উদ্ধারে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এই ব্যাপারে পলাশবাড়ী থানায় সাধারণ ডায়েরী দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন, পলাশবাড়ী থানা অফিসার ইনর্চাজ জুলফিকার আলী ভুট্টো।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com