1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে ২০ বছর ধরে চলমান দ্বন্দ্বের অবসান হলো জামায়াতের উদ্যোগে - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৪০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে ২০ বছর ধরে চলমান দ্বন্দ্বের অবসান হলো জামায়াতের উদ্যোগে

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৪৮ বার

আমরা ২০ বছর ধরে এই জমি-জমার সমস্যা নিয়ে ভুগছি। এই জমিকে কেন্দ্র করে এ পর্যন্ত এলাকার নেতাদের পেছনে ৫/৬ লক্ষ টাকা খরচ করেছি। এই জন্য ঘর-বাড়ী কিছুই করতে পারি নাই। আজ জামায়াতে ইসলামীর মধ্যস্ততায় সমস্যাটার সমাধান হলো-এজন্য আমরা খুব খুশি”

কথাগুলো বলছিলেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৪ নং বরিশাল ইউনিয়নের পশ্চিম গোপীনাথপুর গ্রামের হেলেনা বেগম। হেলেনা বেগম ওমর আলীর পুত্র জিয়াউরের স্ত্রী। জিয়াউরের অপর ভাই দেলোয়ারের সাথে দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছিলো দ্বন্দ্বটি।

গতকাল সোমবার(২৭ জানুয়ারী,২৫) সকাল ১১ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উদ্যোগে জনাকীর্ণ এক গ্রাম্য শালিসের মাধ্যমে উক্ত জমি-জমা সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়।

শালিসী মিটিং এ সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড সহ-সভাপতি খায়রুল ইসলাম। এই সময় প্রধান মীমাংসাকারী হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক ও পলাশবাড়ী পৌর জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন।

এই সময় আরো উপস্থিত ছিলেন, পলাশবাড়ী প্রেসক্লাবের সাংবাদিক ওমর ফারক, ১ নং ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেন, সহ-সেক্রেটারী রেজাউল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মিজানুর রহমান, ওয়ার্ড যুব সভাপতি শফিকুল ইসলাম, গ্রাম চিকিৎসক সৈয়দ আলী এবং জামায়াত কর্মী মাহাবুবুর রহমান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com