1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে বর্ণিল আয়োজনে খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকম এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৮:২০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে বর্ণিল আয়োজনে খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকম এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৮ বার

গাইবান্ধার পলাশবাড়ীতে নানান উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বস্তুনিষ্ঠ খবরের অনুসন্ধানী উপজেলার একমাত্র অনলাইন নিউজ পোর্টাল খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকম এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৫ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে খবরবাড়ির নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে খবরবাড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

খবরবাড়ির সম্পাদক মোঃ মুশফিকুর রহমান মিলটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত আল ইয়াসা রহমান তাপাদার, আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস সামাদ মন্ডল, পল্লী অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সুরুজ হক লিটন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন খবরবাড়ির বার্তা সম্পাদক মোঃ আরিফ উদ্দিন, মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ রবিউল ইসলাম পাতা, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ পাপুল সরকার, পলাশবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আশরাফুজ্জামান সরকার, পলাশবাড়ী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান মাষ্টার, পলাশবাড়ী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোঃ ফেরদাউস মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সরকার, সিনিয়র সাংবাদিক মোঃ ছাদেকুল ইসলাম রুবেল,রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম,রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মিলন মন্ডল,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সিনিয়র সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম কবির, সাংবাদিক সরকার লুৎফর রহমান, এহসানুল হক মিলন মন্ডল, আশরাফুল আলম,ওমর ফারুক, ইমরান সরকার, মাসুদ রানা প্রমুখ।

অনুষ্ঠান টি সঞ্চালনা করেন মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভি উপজেলা প্রতিনিধি মোঃ মাছুদার রহমান মাসুদ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকম অনলাইন সংবাদ পত্রের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সহ আগামীর জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com