1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় নাশকতা মামলার দুই আসামী গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় নাশকতা মামলার দুই আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৭১ বার

 

খুলনা জেলার তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে এস আই আব্দুর রহিম ও সংগীয় অফিসার ফোর্স নিয়ে তেরখাদা উপজেলার মল্লিকপুর ও বারাসাত গ্রামে অভিযান চালিয়ে নাশকতা মামলার দুই আসামীকে গ্রেফতার করেন।

পুলিশ জানায় , গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ২৮ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে এস আই আব্দুর রহিম ও সংগীয় অফিসার ফোর্স নিয়ে উপজেলার মল্লিকপুর এলাকায় অভিযান চালিয়ে মধুপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আরিফুর রহমান ওরফে আরিফ মল্লিক ( ৪৮ ) এবং পরে বারাসাত গ্রামে অভিযান চালিয়ে বারাসাত ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ রবিউল ইসলাম ওরফে টুটুল ( ৪২ ) কে গ্রেফতার করেন।
ধৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান , চলমান বিভিন্ন মামলার আসামী , মাদক সেবন কারী ও ব্যবসায়ী , জুয়াড়ি , সন্ত্রাসী , চাদাঁবাজ এবং অস্ত্রধারীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।
তিনি বলেন , চলমান এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com