1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৮:১৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৫১ বার

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই কেজি গাঁজাসহ ববিতা খাতুন (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ (সোমবার, ৩ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার শ্রীপতিপুর মাস্টারপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ববিতা খাতুন ওই গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধার উপপরিচালক মো. শাহ্-নেওয়াজ এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ববিতা খাতুনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ঘরের খাটের নিচে প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই শীর্ষ কর্মকর্তা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com