গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২ মার্চ) রাতে গাইবান্ধা রেলস্টেশন সংলগ্ন সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই আনুমানিক ৪৫ বছর বয়সী ওই নারী মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বালাশীঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. সাহেব গনি জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ওই নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ওই নারীর পরনে কালো রংয়ের বোরকা, লাল ওড়না ও হিজাব ছিল।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা

Verified by MonsterInsights

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

আপলোডের সময় : 09:48:07 pm, Monday, 3 March 2025