1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৯:৪৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৫৩ বার

 

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। শহরের স্বাধীনতা প্রাঙ্গনে আজ (বুধবার, ২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি উদযাপনের শুভসূচনা হয়।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে এদিন ভোর থেকেই গাইবান্ধা পৌরপার্কে অবস্থিত বিজয়স্তম্ভ চত্বরে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার নানা বয়সী মানুষ। শুরুতেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এরপর পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলাসহ একেএকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে গাইবান্ধা শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। এসব কর্মসূচি শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত, হাসপাতাল, জেলখানা ও শিশুপরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com