1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাতক্ষীরা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলা আসামি রাসেল গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাতক্ষীরা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলা আসামি রাসেল গ্রেফতার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৫৬ বার

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর ১৪:০৫ ঘটিকায় খুলনা জেলার পাইকগাছা থানার বোয়ালিয়া মোড় হতে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ বছর ধরে পলাতক মাদক ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম (রাসেল)’কে বিকাল আনুমানিক ৩.৩০ ঘটিকায় গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‍্যাব ৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল।

জানা যায়, ২০১৩ সালে তার বিরুদ্ধে আফিম পরিবহনকালে গ্রেফতার হওয়ায় রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর ৩(ক) ধারায় একটি মামলা রুজু হয়। অপরাধ প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।
আরও উল্লেখ্য যে, সে ডিএমপি’র উত্তরা পশ্চিম থানায় দায়েরকৃত আরেকটি মাদক মামলায়ও এজাহারভুক্ত আসামি।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে।
জনগণের জানমাল রক্ষায়, সমাজকে মাদকমুক্ত রাখতে এবং চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য র‍্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com