সাতক্ষীরা হত্যা ও অপহরণ মামলার আসামি মোঃ ইউসুফ গ্রেফতার করে র্যাব-৬ সাতক্ষীরা। থানার মামলার সুত্রে জানা যায়,গত ২৩ এপ্রিল দিবাগত রাত ০২:৫৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কাশিমারি ইউনিয়নের জয়নগর গ্রাম হতে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ হত্যা, অপহরণ ও হত্যার উদ্দেশ্যে মারপিট সহ একাধিক মামলার পলাতক আসামি মোঃ ইউসুফ আলী পাড়, পিতা- মৃত শেহের আলী, সাংজয়নগর,শ্যামনগর থেকে গ্রেফতার করে।
জানা যায়, গত ১২ নভেম্বর ২০২৪ সালে উক্ত আসামির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় ০১ টি হত্যা চেষ্টা মামলা রুজু হয়। উক্ত আসামি তার ভগ্নিপতি (দুলা ভাই) কে হত্যার উদ্দেশ্যে মারপিট করে ও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এছাড়াও তার বিরুদ্ধে খুন, অপহরণ সহ ০৩ টি মামলা চলমান রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
২৩ এপ্রিল ২০২৫ দিবাগত রাত ০২:৫৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কাশিমারি ইউনিয়নের জয়নগর গ্রাম হতে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ হত্যা, অপহরণ ও হত্যার উদ্দেশ্যে মারপিট সহ একাধিক মামলার পলাতক আসামি মোঃ ইউসুফ আলী পাড়, পিতা- মৃত শেহের আলী, সাং-জয়নগর, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা’কে ভোর আনুমানিক ০৫:০০ ঘটিকায় গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব ৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল।