1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কেরাণীগঞ্জের হত্যা মামলার আসামী পারভেজ সদরঘাট হতে গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কেরাণীগঞ্জের হত্যা মামলার আসামী পারভেজ সদরঘাট হতে গ্রেফতার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৫৯ বার

ঢাকা কেরাণীগঞ্জের হত্যা মামলার আসামী পারভেজ সদরঘাট হতে গ্রেফতার করে র‍্যাব-১০।
জানা যায়, গত ১৩/০৪/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ০৭:২০ ঘটিকায় কেরাণীগঞ্জ মডেল থানার ভাড়ালিয়া এলাকায় ভিকটিম মো: হাসান (২৬) এর সাথে পাওনা টাকার বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামী মো: কাল্লু পারভেজ (২৮)’সহ সঙ্গীয় অপরাপর আসামীগণ ভিকটিমকে এলোপাথারী ছুরি দিয়ে আঘাত করে। এতে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। পরবর্তীতে ভিকটিম চিকিৎসারত অবস্থায় মারা যায়।
উক্ত ঘটনায় ডিসিস্টের বাবা মো: হালিম (৫৩) বাদী হয়ে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং- ১৮, তারিখ- ১৫/০৪/২০২৫ খ্রি., ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০। মামলার বিষয়টি জানতে পেরে উল্লেখিত ঘটনায় জড়িত আসামীগণ আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৬/০৪/২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৭:৩০ ঘটিকায় উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকার সদরঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় আসামী মোঃ কাল্লু পারভেজ (২৮), পিতা- শেখ ফজল, সাং- মালঞ্চ, থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা- ঢাকা ’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com