1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধার বল্লমঝাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভস্মীভূত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১০:৫৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধার বল্লমঝাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভস্মীভূত

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৬৯ বার

 

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
৩০ এপ্রিল ভোর সাড়ে ৩ টার দিকে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের বল্লমঝাড় বাজারে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টা খানেক অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৩ টার দিকে প্রথমেই মনজু মিয়া দোকানে আগুন দেখতে পান তারা। মুহুর্তের মধ্যেই বাজারের ৩টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর শুনে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। সেইসাথে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টা খানেক অভিযান চালিয়ে আগুন নেভানোর কাজ করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ৩টি দোকানের ফ্রিজ, টিভি, মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়। এ ঘটনায় প্রায় ১৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এসময় সব হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীদের কান্নায় পরিবেশ ভারি হয়ে ওঠে।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো মন্জুর মুদি দোকান, জালাজ ফার্মেসি ও সাইদুলের মুদি দোকান ভস্মীভূত হয়েছে।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের টিম লিডার আবু মোত্তালেব বলেন, ভোর ৩:৪৫ মিনিটে খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসে একটি ইউনিট ঘন্টা খানেক অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে স্বক্ষম হই। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com