1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাগেরহাটে র‍্যাব -৬ অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ ১ জন গ্রেফতার র‍্যাব-৬ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাগেরহাটে র‍্যাব -৬ অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ ১ জন গ্রেফতার র‍্যাব-৬

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ৩ মে, ২০২৫
  • ৭৩ বার

বাগেরহাটে র‍্যাব -৬ অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাব-৬।
র‍্যাব -৬ খুলনা কো: কমান্ডার জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলের বড় বড় চালান দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। বিষয়টি জানতে পেরে র‍্যাব-৬, সিপিএসসি এর একটি আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করে যানবাহন তল্লাশীসহ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ০১ মে ২০২৫ খ্রিঃ তারিখ ৩.৩০ ঘটিকায় র‍্যাব-৬, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, বাগেরহাট জেলার সদর থানাধীন কাঠাল গ্রামে একটি মূদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ঘটনার সত্যতা যাচাই করার জন্য ইং ০১ মে ২০২৫ তারিখ ৩.৫০ ঘটিকার সময় উল্লেখিত স্থনে পৌঁছামাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জনৈক ব্যক্তি তাহার সাথে থাকা ইঞ্জিন চালিত ভ্যান ও ভ্যানের উপর একটি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামসহ পালানোর চেষ্টাকালে র‍্যাব-৬, সিপিএসসি এর একটি আভিযানিক দল আসামি ১। আব্দুল হালিম হাওলাদার (৫৮), পিতা-মৃত আব্দুল মজিদ হাওলাদার, সাং-বাসাবাটী, পশ্চিম বাসাবাটী রোড, বাগেরহাট পৌরসভা, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাটকে ভ্যানসহ গ্রেফতার করে এবং তার হেফাজত হতে উপস্থিত সাক্ষীদের সামনে ১৫০(একশত পঞ্চাশ) বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করেন।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে বাগেরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com