1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে খতিব ঈমাম ও মোয়াজ্জিন সমাবেশ অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১০:৫৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে খতিব ঈমাম ও মোয়াজ্জিন সমাবেশ অনুষ্ঠিত

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৫৭ বার

গাইবান্ধার পলাশবাড়ীতে খতিব-ঈমাম ও মোয়াজ্জিন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মে) পৌরশহরের মডেল মসজিদে দিনব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ মসজিদ মিশন পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি হাফেজ মাও: মো: মোনয়ারুল ইসলাম।

সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ মসজিদ মিশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাও: মো: সাইদু্র রহমান, উপজেলা মসজিদ মিশন শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাও: মো: নজরুল ইসলাম লেবু, উপদেষ্টা মো: আবু বক্তর সিদ্দিক, ইসলামিক ফাউন্ডেশন পলাশবাড়ী উপজেলা শাখার সুপারভাইজার আব্দুল আজিজ, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু তালেব মাস্টার প্রমুখ।

আহবানে ছিলেন, উপজেলা ওলামা বিভাগ সভাপতি মাও: মো: আব্দুল মজিদ আকন্দ। সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াত নেতা রফিকুল ইসলাম।

সমাবেশে উপজেলার ৪৫০ মসজিদটি মসজিদের খতিব-ঈমাম ও মোয়াজ্জিনগণ অংশ নেন।

সমাবেশ থেকে দেশের সকল মসজিদের খতিব-ইমাম মোয়াজ্জিনদের সরকারি ভাতা প্রদান কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com