গাইবান্ধার সাবেক পিপি প্রিন্স কারাগারে প্রেরণ

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ফারুক আহমেদ প্রিন্সকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আজ (শুক্রবার, ৯ মে) দুপুরে তাকে গাইবান্ধার আমলী আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, বৃহস্পতিবার (৮ মে) মধ্যরাতে জেলা শহরের গোডাউন রোড এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

গ্রেপ্তার ফারুক আহমেদ প্রিন্স (৬০) গাইবান্ধা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। তিনি জেলা জজ আদালতের পিপি ছিলেন। সেইসঙ্গে জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ছিলেন তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, গত বছরের ২৬ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা

Verified by MonsterInsights

গাইবান্ধার সাবেক পিপি প্রিন্স কারাগারে প্রেরণ

আপলোডের সময় : 10:15:51 pm, Friday, 9 May 2025