
ঝিনাইদহের চাঞ্চল্যকর মোশারফ হোসেন হত্যা মামলার ০৪নং পলাতক আসামিকে মামলা রুজুর ০৭ দিন পরে ফরিদপুর বাগাট বাজার এলাকা হতে গ্রেফতার করে র্যাব-৬ এবং র্যাব-১০ এর যৌথ আভিযানিক দল।
সদর থানার মামলা সুত্রে জানা যায়, গত ৩০/০৪/২০২৫ খ্রিঃ বুধবার বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময় সামাজিক আধিপত্য বিস্তারের জন্য আসামিগণ পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম মোশারফ হোসেনকে খুন করার উদ্দেশ্যে আক্রমণ করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে, সাক্ষীগণসহ অন্যান্যদের সাহায্যে ভিকটিমকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম মোশারফ হোসেনকে মৃত ঘোষণা করে। ঘটনার বিষয়ে ভিকটিমের সন্তান মোঃ আনিচুর রহমান (৩৩) গত ০২/০৫/২০২৫ খ্রি: ঝিনাইদহ সদর থানায় ৪৪জনকে আসামিসহ অজ্ঞাতনামা ১২/১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।
র্যাব -৬ ঝিনাইদহ ক্যাম্প জানান,ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় গত ১০ মে ২০২৫ তারিখ রাত আনুমানিক ২০৪৫ ঘটিকার সময় র্যাব-৬, ঝিনাইদহ এবং র্যাব-১০, ফরিদপুর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, মোশারফ হোসেন হত্যা মামলার ০৪নং আসামি ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ এবং র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর এর সহায়তায় ফরিদপুর জেলার মধুখালী থানাধীন বাগাট বাজার হতে মোশারফ হোসেন হত্যা মামলার ০৪নং আসামি ১। ইয়ারুল মোল্লা (৩৫), পিতা- মৃত আবু বক্কর মোল্লা, সাং- সাংদা লক্ষীপুর, থানা- মাগুরা সদর, জেলা-মাগুরা’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।