1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় ছাগলাদহ বুড়ো মায়ের গাছতলায় ৫৯ তম মহোৎসব অনুষ্ঠিত  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় ছাগলাদহ বুড়ো মায়ের গাছতলায় ৫৯ তম মহোৎসব অনুষ্ঠিত 

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১১৪ বার

 

গত ১২ ই মে দিবাগত রাত থেকে ১৩ ই মে ~২০২৫ ইংরেজি মঙ্গলবার দিন ব্যাপী খুলনা জেলার তেরখাদা উপজেলার ৩ নং ছাগলাদাহ ইউনিয়নে আনুমানিক তিন শত বৎছর পূর্বের ঐতিহ্যবাহী জাগ্রত তীর্থভূমি  শ্রী শ্রী বুড়ো মায়ের গাছ তলায় ৫৯ তম বার্ষিক মহোৎসব  , পূজা ও মেলা অনুষ্ঠিত হয়।

 

সুত্রে জানা যায় , শ্রী শ্রী  বুড়ো মায়ের গাছ তলার  মহোৎসব ও পুজা কমিটির সভাপতি  ও কমিটির সকল সদস্য বৃন্দদের আন্তরিক সহযোগিতায় আনন্দ ঘন পরিবেশে  মহোৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে ।

 

প্রতি বছরের ন্যায় এ  বছরে ও বৈশাখ মাসের শেষ শনি অথবা মঙ্গলবার শ্রী শ্রী বুড়ো মায়ের গাছ তলায় বার্ষিক মহোৎসব, বুড়ো মায়ের পূজা অর্চনা ,  ধর্মীয় সংগীত পরিবেশন , আলোচনা  সভা ,  মেলা ও মহা প্রসাধ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

 

বুড়ো মায়ের মহোৎসব, পূজা ও মেলা উপলক্ষ্যে দেশ  বিদেশ থেকে হাজার হাজার মায়ের ভক্তবৃন্দদের সমাগম ঘটে ।

মহোৎসব ও মায়ের পূজা শান্তিপূর্ণ  সুশৃঙ্খল পরিবেশ  বজায় রাখার লক্ষ্যে তেরখাদা উপজেলা বিএনপির  , ছাগলাদহ ইউনিয়ন বিএনপির সহ আইন শৃঙ্খলা বাহিনী নিরলস ভাবে পরিশ্রম করেন ।

 

দুপুর ১২ টার দিকে মহোৎসব ও মায়ের পূজা উপলক্ষ্যে ছাগলাদহ ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

 

আলোচনা সভায় এস এম ইমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুব দলের সংগ্রামী নেতা ইবাদুল হক রুবায়েদ। সভায় বক্তৃতা করেন আতাউর রহমান গণিত , অহিদুজ্জামান সোহাগ  ,আতিক নেওয়াজ চঞ্চল  , তেরখাদার বিএনপির সভাপতিত্ব চৌধুরী কাওছার আলী , ফকরুল ইসলাম বুলু , সাজ্জাদ হোসেন নান্টা , হুমায়ূন কবির , মিল্টন মুন্সী ,  আজিবর রহমান ,  গোলাম মোস্তফা ভুট্টো , সোহাগ মুন্সী , মফিজুল ইসলাম সহ তেরখাদা উপজেলার ৬ টি ইউনিয়নের বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com