1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঢাকায় সেনাবাহিনীর অভিযান, বিদেশি পিস্তল-গুলিসহ মাদকদ্রব্য উদ্ধার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:০৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঢাকায় সেনাবাহিনীর অভিযান, বিদেশি পিস্তল-গুলিসহ মাদকদ্রব্য উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৫৮ বার

রাজধানীর তেজকুনিপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানে বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪ মে) ভোর আনুমানিক সাড়ে ৪টায় তেজগাঁও সেনা ক্যাম্প থেকে পরিচালিত এ অভিযানে এসব উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক দেওয়া একটি পোস্টে জানানো হয়েছে বাড়িটি থেকে ১টি বিদেশি পিস্তল, ১১টি বিভিন্ন ধরনের গুলি, ১২ গ্রাম ক্রিস্টাল মেথ এবং ৮২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।

পোস্টে আরও বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। উদ্ধার করা অস্ত্র ও মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।সেনাবাহিনী জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় তারা সর্বদা সচেষ্ট। জনগণকে অনুরোধ করা হয়েছে, যদি কেউ কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম সম্পর্কে জানতে পারেন, তাহলে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিকভাবে জানাতে।

উল্লেখ্য, রাজধানীতে সম্প্রতি অস্ত্র ও মাদকের মতো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আইন-শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর সম্মিলিত তৎপরতা জোরদার করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com