
রাজধানীর তেজকুনিপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানে বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৪ মে) ভোর আনুমানিক সাড়ে ৪টায় তেজগাঁও সেনা ক্যাম্প থেকে পরিচালিত এ অভিযানে এসব উদ্ধার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক দেওয়া একটি পোস্টে জানানো হয়েছে বাড়িটি থেকে ১টি বিদেশি পিস্তল, ১১টি বিভিন্ন ধরনের গুলি, ১২ গ্রাম ক্রিস্টাল মেথ এবং ৮২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, রাজধানীতে সম্প্রতি অস্ত্র ও মাদকের মতো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আইন-শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর সম্মিলিত তৎপরতা জোরদার করা হয়েছে।