1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে পৌরসভার আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে পৌরসভার আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ২৯২ বার

বগুড়ার নন্দীগ্রামে পৌরসভার আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ত্রাস, নাশকতা, মাদক, জুয়া, চুরি ও বাল্য বিবাহ প্রতিরোধে পৌরসভা হলরুমে এ সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বিকেলে পৌরসভার আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মো. আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (ওসি) আজমগীর হোসাইন আজম।

এসময় বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম ছবি, পরশউল্লাহ মন্ডল, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ, কাউন্সিলর রফিকুল ইসলাম অপু, আকরাম হোসেন, জুলফিকার আলী, শিক্ষক আব্দুল হাই, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ, মাহবুবুর রহমান বাবলু, আব্দুর রাজ্জাক খোকা, আব্দুল আজিজ, শাহজাহান আলী, মিজানুর রহমান মিজান, আব্দুস সাকিব, মোসলেম উদ্দিন, মকবুল হোসেন, পৌর কৃষকলীগের সভাপতি আশরাফুল ইসলাম সুমন ও মসজিদের ইমাম, শিক্ষক, রাজনৈতিকবৃন্দ, সাংবাদিকসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights