1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জুলাই শহীদদের স্মরণে দেশের ৮৬৪ স্থানে নির্মিত হবে ফলক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জুলাই শহীদদের স্মরণে দেশের ৮৬৪ স্থানে নির্মিত হবে ফলক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১১০ বার

জুলাই শহীদদের স্মরণে দেশের ৮৬৪টি স্থানে ফলক স্থাপন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম (বীর প্রতীক)। 

বুধবার (১৬ জুলাই) চট্টগ্রাম নগরের বহদ্দারহাট মোড়ে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, শহীদদের স্মরণে তারা যেখানে শহীদ হয়েছেন, সে স্থানে এসব ফলক হবে। শহীদদের হত্যার দ্রুত বিচারের জন্য সরকার তথ্যপ্রমাণের ভিত্তিতে কাজ করে যাচ্ছে। তাড়াহুড়া করতে গিয়ে ক্যাঙ্গারু কোর্ট নয়, সময় নিয়ে স্বচ্ছতার সঙ্গে বিচার কার্যক্রমকে এগিয়ে নিচ্ছে সরকার।

জুলাই-আগস্টের আন্দোলনে চট্টগ্রামে আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল বহদ্দারহাট ও মুরাদপুর এলাকা। সরকারি-বেসরকারি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে চট্টগ্রামে সবচেয়ে রক্ত ঝরেছে এ এলাকাতেই। জেলার ১৫ জন শহীদের মধ্য শুধু বহদ্দারহাট ও মুরাদপুরেই প্রাণ হারিয়েছেন ওয়াসিম, শান্ত, ফারুক, তানভীর, সাইমনসহ আটজন। তাদের স্মরণে বুধবার দুপুরে বহদ্দারহাট মোড়ে স্ট্রিট মোমোরি স্টাম্প নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসক ফরিদা খানম, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. নোমান হোসেন।

পরে আন্দোলনের আরেক গুরুত্বপূর্ণ স্থান নগরের মুরাদপুরে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ কাজের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

এরপর নগরীর পাঁচলাইশে জুলাই উদ্যানে জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ পরিদর্শন করেন উপদেষ্টা ফারুক ই আজম। এসময় শহীদ পরিবারের সদস্য সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights