1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মাল‌য়ে‌শিয়ায় আটক বাংলাদেশিদের আইনি সহায়তা দেবে সরকার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মাল‌য়ে‌শিয়ায় আটক বাংলাদেশিদের আইনি সহায়তা দেবে সরকার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১১২ বার

জঙ্গি সংশ্লিষ্টতায় মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের আইনি সহায়তা দেওয়ার কথা ভাবছে সরকার।

বুধবার (১৬ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের মাসব্যাপী ফটোগ্রাফি এবং গ্রাফিতি প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন।

তিনি বলেন, সরকার আটকদের কনস্যুলার সুবিধা দিয়েছে। আমাদের হাইকমিশন আটকদের সঙ্গে কথা বলেছে।

তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, মালয়েশিয়া সরকার জানিয়েছে তারা সন্ত্রাসীবাদ বিরোধী অভিযান অব্যাহত রাখবে। দেশটি আমাদের কাছে আরও কিছু তথ্য সরবরাহ করেছে। সেখানে তারা জানিয়েছে, আরও কিছু বাংলাদেশি গ্রেপ্তার হ‌তে পারেন।

তিনি বলেন, যদি কোনো বাংলাদেশি সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকে তাহলে মালয়েশিয়ার প্রচলিত আইন অনুযায়ী ৫ থেকে ৭ বছরের জেল হতে পারে। আটক ৩৫ জনের মধ্যে ৫ জনের বিস্তারিত তদন্ত চলছে।

সম্প্রতি মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে তৌ‌হিদ হো‌সেন জানান, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। জঙ্গির সন্দেহে আটক বাংলাদেশিদের তদন্তে বাংলাদেশ ও মালয়েশিয়া একযো‌গে কাজ করার বিষয় আলোচনা হয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights