1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিভ্রান্তি এড়াতেই নৌকা সরিয়েছে ইসি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিভ্রান্তি এড়াতেই নৌকা সরিয়েছে ইসি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১০৪ বার

জনমনে যাতে কোনো বিভ্রান্তি বা কনফিউশন না থাকে সে কারণেই নৌকা প্রতীক সরিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। এর বাইরে আর কোনো কারণ নেই বলেও জানান তিনি।

বুধবার (১৬ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আখতার আহমেদ বলেন, এখন জনমনে কিছু কথাবার্তা দেখা যাচ্ছে নৌকা প্রতীক নিয়ে। মোটামুটিভাবে দ্বিধাদ্বন্দ্ব আছে। তাই বিভ্রান্তি যেন না থাকে বা এ ধরনের কোনো কনফিউশন না থাকে- সেই বিষয়টিকে দূর করার জন্যই এটি করা হয়েছে। যেহেতু স্থগিত আদেশের আওতায় বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন এখন রয়েছে, সেজন্য কমিশন মনে করেছে প্রতীকটি সরিয়ে রাখা উচিত। এর বাইরে আর কোনো কারণ নেই।

তিনি বলেন, প্রশ্ন হচ্ছে, শিডিউলে নৌকা থাকবে কিনা- হ্যাঁ, শিডিউলে নৌকা থাকবে। কিন্তু সেটা সংরক্ষিত থাকবে। এটি আর কেউ ব্যবহার করতে পারবে না। এটিই মূল কথা।

কারো চাপে প্রতীক সরিয়ে ফেলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটার সঙ্গে কারো কোনো চাপ বা প্রভাব নেই। এটা বিভিন্ন জায়গা থেকে জিজ্ঞাসা করা হচ্ছে। মূল জায়গাটা হচ্ছে- গেজেট। গেজেটে এটি এখনও বহাল রয়েছে।

জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক যুক্ত করার বিষয়ে তিনি বলেন, এটা হয়তো আমাদের ওয়েবসাইটে গেজেটটি আপলোড করা হয়েছে, কিন্তু গেজেটের ধারাবাহিকতায় ওই জায়গায় সাপ্লিমেন্টারি ইনফরমেশনটি যেটা দেওয়া উচিত ছিল, সেটা দেওয়া ছিল না।

শাপলা প্রতীক তফসিলে যুক্ত হবে কিনা- এমন প্রশ্নে সিনিয়র সচিব বলেন, শাপলা বিষয়ে কমিশনের সিদ্ধান্ত হলো- শাপলাকে তফসিলে অন্তর্ভুক্ত করা হয়নি এবং এখনো পর্যন্ত করা হয়নি। যদি কমিশন মনে করে ভবিষ্যতে অন্তর্ভুক্ত করবে, সেটা কমিশনের সিদ্ধান্ত।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights