কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ ফরিদ(২৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শেখ ফরিদ উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় পাঁচ মাথা এলাকার মৃত আমজাদ দেওয়ানির পুত্র।

পুলিশ জানায়, ২০২০ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেখ ফরিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। পরে আদালত তাকে পাঁচ বছরের সাজা দেয়। তারপর থেকেই তিনি পলাতক ছিলেন।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ে জামায়াতের নিন্দা |: সাংবাদিক রিপনকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় ও চাঁদা

Verified by MonsterInsights

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপলোডের সময় : 08:05:51 pm, Tuesday, 22 July 2025