1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মোঃ জাকারিয়া হোসেন, ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১০৪ বার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ ফরিদ(২৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শেখ ফরিদ উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় পাঁচ মাথা এলাকার মৃত আমজাদ দেওয়ানির পুত্র।

পুলিশ জানায়, ২০২০ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেখ ফরিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। পরে আদালত তাকে পাঁচ বছরের সাজা দেয়। তারপর থেকেই তিনি পলাতক ছিলেন।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights