
কভু সমতায় নহে তফাতেই প্রেম হয়,
ধনী-গরীব, শেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ, মনালোয়।
প্রেমের চশমা আকাশ ফারিয়া দেখে,
প্রেম বিষাক্ত, প্রেম ভূস্বর্গ, যে যেভাবে আঁকে।
হাজার বছর আগে মরে গেলে তা প্রেম নয়,
প্রেম অর্থ ভোগ নহে, প্রেম দিলেদিলে হয়।
প্রেম যবে উল্টে পাল্টে পরলোকে যায়,
ভাবের জগতে তারা বেশ্যা খ্যাতি পায়।
জাত-বেজাত, বয়স রয়না প্রেমে,
আশুক মাশুক ক্লান্ত হয়না শ্রমে।
কখনো সমতায় নহে তফাতেই প্রেম হয়,
ধনী-গরীব, শেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ, মনালোয়।