
লিখেছেন- তুষ্ণ ধর (অর্নব)
নীল আকাশের উদার পানে ,
সূর্য মুচকি হাসে।
মেঘগুলো যেন তার মাঝে আজ,
তুলাে হয়ে ভাসে।
স্নিগ্ধ আলোর আলতো ছোঁয়ায়,
শরৎ এলো ঐ।
মাঠে মাঠে কাশফুল দোলে,
তাইতো চেয়ে রই।
আশ্বিনের ঐ আগমনে,
শিউলি ফুটে গেছে।
মা দূর্গার আগমনি,
তাই তো মন আজ নাচে।