
ইতিহাসের পাতায় যতবার
দেখেছি রাজপথে ছাত্রজনতা,
তরবার হয়েছে বিজয়।
বায়ান্ন, একাত্তর কিংবা চব্বিশ’এ,
ছাত্রজনতাই ছিলো অনিয়মের বিপরীতে।
দিনে নাটক, রাতে আটক করেও
পারেনি ছাত্রজনতাকে দমাতে।
দেশের স্বাধীনতা, দেশের মুক্তি
জনগণেরই হাতে।
আমি চাই এমন একটি দেশ,
যে দেশে থাকবেনা কোনো অনিয়ম,
থাকবেনা কোনো বৈষম্য।
ঐক্যবদ্ধ হয়ে আবার গড়ব,
মাতৃভূমি সবার জন্য।
★★নাম: শেখ শান্তা ইসলাম তাছমিম
পড়াশোনা: বাংলা ডিপার্টমেন্ট, অনার্স প্রথম বর্ষ, সরকারি হরঙ্গজ্ঞা কলেজ, মুন্সীগঞ্জ।★★