1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
৭১-কে ২৪-এর মুখোমুখি না দাঁড় করানোর আহ্বান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

৭১-কে ২৪-এর মুখোমুখি না দাঁড় করানোর আহ্বান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১০৮ বার

১৯৭১-কে ২০২৪-এর মুখোমুখি না দাঁড় করানোর আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে সংগঠনটির সভাপতি রিফাত রশিদের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠন ও প্ল্যাটফর্ম ’৭১ ও ’২৪-কে মুখোমুখি দাঁড় করিয়ে একটি বিভাজনের রাজনীতি উসকে দেওয়ার চেষ্টা করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ ধরনের অপচেষ্টার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্পষ্টভাবে জানাতে চায়, ’৭১ ও ’২৪ কখনোই পরস্পরবিরোধী নয়; বরং ’৪৭ এ আমরা নিজের ভূখণ্ড লাভ করেছি, ’৭১-এর মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছে এবং ’২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ফ্যাসিবাদ থেকে মুক্তি লাভ করেছে। মুজিববাদী সংবিধানের ফলে সৃষ্টি ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে, ’৪৭, ’৭১ ও ’২৪ এই ভূখণ্ডের মুক্তিসংগ্রামের এক-একটি ইতিহাসের ধারাবাহিকতা; যার সবই আমাদের গৌরবের অংশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই সকল সংগ্রামকে স্বীকার করে, সমভাবে সম্মান করে এবং একইসঙ্গে এ সকল সংগ্রামের প্রত্যেক সহযোগীকে আত্মিকভাবে ধারণ করে। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ’২৪ ও ’৭১-কে মুখোমুখি দাঁড় করানোর অপরাজনীতির স্পষ্ট বিরোধিতা করছে এবং এ ধরনের অপচেষ্টাকারীদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

মনে রাখতে হবে, এ ধরনের অপরাজনীতি আসলে শাপলা ও শাহবাগের বাইনারি ফিরিয়ে এনে আবারও আওয়ামী লীগকে রাজনীতিতে প্রাসঙ্গিক করার সুযোগ তৈরি করে দেয়। অথচ ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে মুজিববাদী ব্যবস্থা ও ’৭২-এর ত্রুটিপূর্ণ সংবিধানের ফলে সৃষ্ট দুর্বল রাষ্ট্রকাঠামোর বিরুদ্ধে সুস্পষ্ট গণবিক্ষোভ। এ ধরনের অপরাজনীতি ছাত্র-জনতা কখনোই মেনে নেবে না। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ ধরনের অপরাজনীতি বন্ধ করে এই ভূখণ্ডের জাতীয় স্বার্থ ও জনকল্যাণের পক্ষে রাজনীতি করার আহ্বান জানাচ্ছে।

অন্যথায়, যদি কেউ এ ধরনের অপরাজনীতিতে লিপ্ত হয়ে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করার পাঁয়তারা করে, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এ ধরনের অপরাজনীতির বিরুদ্ধে গড়ে তোলা আন্দোলন সক্রিয়ভাবে নেতৃত্ব দেবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights