সিরাজগঞ্জে নুরের ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩০ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের গোলচত্বরে অবস্থান নিয়ে তারা মহাসড়ক অবরোধ করেন। প্রায় ১৫ মিনিট অবরোধ চলার পর তারা বিক্ষোভ মিছিল নিয়ে সরে যান।

অবরোধ চলাকালে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহাসড়কে অবস্থান নেয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সেমিফাইনালে কৃষ্ণা-মাছুরার টাঙ্গাইল ও উমেহ্লার রাঙামাটি

Verified by MonsterInsights

সিরাজগঞ্জে নুরের ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আপলোডের সময় : 09:01:49 pm, Saturday, 30 August 2025