1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জে নুরের ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:৩২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জে নুরের ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৬৯ বার

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা।

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩০ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের গোলচত্বরে অবস্থান নিয়ে তারা মহাসড়ক অবরোধ করেন। প্রায় ১৫ মিনিট অবরোধ চলার পর তারা বিক্ষোভ মিছিল নিয়ে সরে যান।

 

অবরোধ চলাকালে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহাসড়কে অবস্থান নেয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com