1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অভিজ্ঞতা বিনিময়ে এবার জুড়ীর মৎস্যচাষীরা বিশ্বনাথে - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:২০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অভিজ্ঞতা বিনিময়ে এবার জুড়ীর মৎস্যচাষীরা বিশ্বনাথে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১২৮ বার

জুড়ী প্রতিনিধিঃ মাছের শুটকি উৎপাদনে অভিজ্ঞতা বিনিময় করতে এবার মৌলভীবাজার জেলার জুড়ীর একদল শুটকি উৎপাদনকারী সিলেটের বিশ্বনাথ সফর করেছেন।

জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বাস্তবায়নে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড আ্যাকুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় বিশ্বনাথ উপজেলার মাহতাবপুর, লামাকাজী শুটকি পল্লীতে এই অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়।

জুড়ী উপজেলার সিবিও এর নারী-পুরুষ মিলে ২০ জন মাছ চাষী এই অভিজ্ঞতা বিনিময়ে অংশ নেয়।

শনিবার (২ মার্চ) সকাল ১০ ঘটিকায় জুড়ীর একদল শুটকি উৎপাদনকারী মাহতাবপুর শুটকি পল্লীতে পৌছালে কর্তৃপক্ষ তাদের স্বাগতম জানান।

জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা মৎস্য অফিসার মো: শাহনেওয়াজ সিরাজী। বিশেষ অতিথি ছিলেন বিশ্বনাথ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ শফিউল্লাহ ।

জুড়ীর সিবিও সদস্যগণকে শুটকি পল্লীর কর্তৃপক্ষ তাদের বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন। সকল কিছু পর্যবেক্ষণ করে সদস্যবৃন্দ অত্যন্ত অনুপ্রাণিত হন এবং তারা নিজেরাও ভবিষ্যতে সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

জেলা মৎস্য অফিসার মো: শাহনেওয়াজ সিরাজী বলেন, ‘আমরা ২০ জন শুটকি উৎপাদনকারী নিয়ে ভালোভাবে শুটকি উৎপাদনের অভিজ্ঞতা জন্য নিয়ে এসেছি। এ ধরনের অভিজ্ঞতা বিনিময় সফর করে শুটকি উৎপাদনকারী খুব উপকৃত হবেন পাশাপাশি এই শুটকি পল্লী দেখে উৎপাদনকারীরা শুটকি উৎপাদন করতে আরও আগ্রহী হবে।’

বিশ্বনাথ সিনিয়র উপজেলা মৎস্য অফিসার স্বপন কুমার ধর বলেন, ‘জুড়ীর শুটকি উৎপাদনকারী ২০ জন নারী ও পুরুষ মিলে অভিজ্ঞতা বিনিময়ে যোগ দেন। শুটকি প্রস্তুতকারী তার নিজ খামারে শুটকি উৎপাদন বিষয়ে আধুনিক কলাকৌশল সম্পর্কে ভালো ধারনা পেয়েছেন। এই অভিজ্ঞতা কাজে লাগালে মাছের শুটকি উৎপাদনে ভবিষ্যতে তাদের অনেক সফলতা আসবে।

শুটকি উৎপাদনকারী শিপন বিশ্বাস বলেন, বিশ্বনাথে মাহতাপুর শুটকি পল্লী দেখে ভালো অভিজ্ঞতা হয়েছে। আমরা চাই জুড়ীর মানুষ এরকম শুটকি পল্লী গড়ে করে সবাই স্বাবলম্বী হোক।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com