1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২৬ বার

 

গাইবান্ধায় মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর উদ্যোগে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিপিসি-৩ গাইবান্ধা, র‌্যাব-১৩-এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ও সিপিসি-৩, র‌্যাব-১৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোহাম্মদ রেজাউল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জসিম উদ্দিন, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ ও শিক্ষাবিদ অধ্যাপক মাজহারুল মান্নান। এছাড়া বিভিন্ন কলেজের শিক্ষার্থী, রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউটসের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
দেড় ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এটি একটি পরিবার ও সমাজকে ভেতর থেকে পঙ্গু করে দেয়। মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধিসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিপথগামী ও মাদকাসক্ত তরুণদের আলোর পথে ফিরিয়ে আনতে সামাজিকভাবে কার্যকর ভূমিকা রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার, নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনাসহ মাদক ও সামাজিক অপরাধ নির্মূলে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সভা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com