1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আখাউড়ায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আখাউড়ায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৩ বার

 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪ কেজি গাঁজাসহ মো. রাকিব চৌধুরী (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে আখাউড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের খালাজুরা এলাকায় সুলতানপুর-আখাউড়া চেকপোস্ট সড়কে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাকিব চৌধুরী উপজেলার তারাগন গ্রামের ইব্রাহিম চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি আখাউড়া পৌর এলাকার মালদারপাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন।

আখাউড়া থানা-পুলিশ জানায়, বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই এমরান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল খালাজুরা এলাকায় তল্লাশি চালায়। এ সময় রাকিব চৌধুরীকে আটক করে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফের নির্দেশনায়, কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিবের দিকনির্দেশনায় এবং আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার রাকিব চৌধুরীর বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com