1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে-স্কেল অনুমোদন: বেতন বাড়ছে সর্বোচ্চ ১৪২ শতাংশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে-স্কেল অনুমোদন: বেতন বাড়ছে সর্বোচ্চ ১৪২ শতাংশ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে নবম জাতীয় পে-স্কেল অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৩১ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বাজেটের ওপর চাপ কমাতে নতুন এই বেতন কাঠামো আগামী দুই অর্থবছরে মোট চার ধাপে কার্যকর করা হবে বলে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার মাধ্যমে এই বেতন বৃদ্ধির কৌশল চূড়ান্ত করা হয়েছে। সরকারি কর্মচারীদের দাবির পাশাপাশি ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলার বিষয়টিও এই পরিকল্পনায় গুরুত্ব পেয়েছে। নতুন কাঠামোতে সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। এর ফলে গ্রেড-১ পর্যায়ের কর্মকর্তাদের বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন ২০ হাজার টাকায় নির্ধারিত হয়েছে।

এর আগে সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নতুন পে-স্কেল নিয়ে একটি বিশেষ বৈঠক করেন। ওই সভায় নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান এবং জাতীয় বাজেটে এর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights