1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পেরির ছক্কায় ভাঙলো স্পন্সর প্রতিষ্ঠানের গাড়ির কাঁচ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পেরির ছক্কায় ভাঙলো স্পন্সর প্রতিষ্ঠানের গাড়ির কাঁচ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১১৯ বার
পেরির ছক্কায় ভাঙলো স্পন্সর প্রতিষ্ঠানের গাড়ির কাঁচ

স্পোর্টস ডেস্ক : নারীদের আইপিএলে গতকাল বিধ্বংসী ব্যাটিং করেছেন এলিস পেরি। বিধ্বংসী ইনিংসে আবার অপ্রত্যাশিত ঘটনারও জন্ম দিয়েছেন। বিশাল ছক্কায় স্পন্সর প্রতিষ্ঠানের গাড়ির জানালার কাঁচ ভেঙেছেন তিনি।

ইউপি ওয়ারিয়র্সের বিপক্ষে পেরি খেলছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। ৩৭ বলে তার খেলা ৫৮ রানের বিস্ফোরক ইনিংসে পরে ২৩ রানে ম্যাচ জিতেছে বেঙ্গালুরু।

৩৩ বছর বয়সী অজি তারকা চারটি ছক্কা মেরেছেন। যার সর্বশেষটি গিয়ে আঘাত করে বাউন্ডারি লাইনের বাইরে থাকা স্পন্সর প্রতিষ্ঠানের প্রদর্শিত গাড়ির জানালায়। কাঁচ ভাঙতে দেখে নিজেই অবাক হন পেরি। বিশ্বাস হচ্ছিল না দেখে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাত দেন মাথায়।

ম্যাচের পর মজার ছলে বলেছেন, এই ছক্কায় বুঝি তার পকেট ফাঁকা হয়ে যাচ্ছে, ‘কিছুটা উদ্বিগ্ন ছিলাম। তখনও ভাবছিলাম এটা কভার করার জন্য আমার বীমা করা আছে কিনা।’

শুরুতে টস জিতে ফিল্ডিং নেয় ইউপি। ৩ উইকেটে বেঙ্গালুরু ১৯৮ রানের সংগ্রহ পায় অধিনায়ক স্মৃতি মন্ধানা ও পেরির বিধ্বংসী ব্যাটিংয়ে। মন্ধানা ১০টি চার ও ৩ ছক্কায় ৫০ বলে ৮০ রানে আউট হয়েছেন। পেরি-মন্ধানা জুটি যোগ করে ৯৫ রান। জবাবে ৮ উইকেটে ১৭৫ রানে থামে ইউপি।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights