বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’। শনিবার ৩ অক্টোবর সকাল ৯টা ১৫ মিনিটে আয়োজিত এই সংলাপের উদ্বোধনী পর্বে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংলাপে বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, গবেষক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও গণমাধ্যমকর্মীরা অংশ নি‌য়ে‌ছেন।

‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচারস: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন এ ওয়ার্ল্ড রিরিটেন’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী। সম্মেলনে তিনি বাংলাদেশের জাতীয় অবস্থান, বৈশ্বিক প্রেক্ষাপটে চলমান পরিবর্তন, পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক উন্নয়নের সম্ভাবনা নিয়ে তার বক্তব্য তুলে ধরবেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত এই বিশেষ সংলাপটি ৩ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। সংলাপের বিভিন্ন অধিবেশনে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি, গণতন্ত্র, সুশাসন এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক যোগাযোগ ও বাণিজ্য নিয়ে আলোচনা হবে।

জনপ্রিয় সংবাদ

পাঠ্য বইয়ে বিতর্ক: এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি, গচ্চা ১৭ কোটি টাকা

Verified by MonsterInsights

বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপলোডের সময় : 11:15:49 am, Saturday, 3 October 2026