1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজশাহী সদর আসনে জাপার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শাহিন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজশাহী সদর আসনে জাপার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শাহিন

মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহী
  • আপডেট সময়ঃ শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৫০ বার

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মহানগর যুগ্ন আহ্বায়ক মোঃ শাহিনুল ইসলাম শাহিন।

দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি। ঘোষণার পর পরই সরকারি দলের পাশাপাশি বেশ কয়েকটি দল নির্বাচনে অংশ গ্রহণ করতে তাদের নমিনেশন ফরম বিতরণ শুরু করেন।

রাজশাহী সদর ২ আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়ন ফরম তুলেছেন মহানগর যুগ্ন আহবায়ক মোঃ শাহিনুল ইসলাম শাহিন।

দলের সিদ্ধান্ত অনুযায়ী ৩০০ আসনে প্রার্থী দিলে রাজশাহী সদর-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী হবার আশা ব্যাক্ত করে মনোনয়ন ফরম তুলেছেন দলের এই তরুন নেতা।

আর জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সাথে জোট হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে জোটের সিদ্ধান্ত মেনেই নির্বাচনের মাঠে কাজ করবেন। সম্প্রতি রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি থেকে প্রার্থী দেওয়া হয়েছিলো।

রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারনা এবার ও জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জোটের শরীক না হয়ে নিজ প্রতীক নিয়ে নির্বাচন করবে, এবং বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে জাতীয় পার্টি হবে সংসদে বিরোধী দল। নির্বাচনে প্রার্থী হবার বিষয়ে  “ইয়ুথ টেলিভিশন” এর প্রতিবেদক’কে দেয়া  এক সাক্ষাৎকারে শাহিনুল ইসলাম শাহিন বলেন, দলের সিদ্ধান্তে মনোনয়ন ফরম তুলেছি দল যে সিদ্ধান্ত দিবে সেই মোতাবেক কাজ করবো, আমি তৃণমূল পর্যায় থেকে জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত আশা করছি দল আমার বিষয়ে গুরুত্ব সহকারে দেখবেন।”

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights