
মোঃ দেলোয়ার হোসেন, ক্রাইম রিপোর্টার: টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রতিভা বৃত্তি প্রকল্পের আয়োজনে ১৬ তম প্রতিভা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিভা বৃত্তি প্রকল্পের সভাপতি মো.মাহবুবুর রহমান খান এবং সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল আমীন রইচ এর হাত ধরে । ২০০৬ সালে প্রতিভা বৃত্তি প্রকল্পের যাত্রা শুরু হয় । ২০০৬ সাল থেকে প্রতিভা বৃত্তি পরীক্ষা চালু হয়। তার ধারাবাহিকতায় প্রতিভা বৃত্তি প্রকল্প -২০২৩ এর বৃত্তি পরীক্ষা গতকাল বিকালে সরকারি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন ও সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলে দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এবছর ১১৭৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন । ধনবাড়ী ২ টি বিদ্যালয় অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী ৪০ টা শিক্ষা প্রতিষ্ঠানের ১১৭৪ জন ছাত্র ছাত্রী অংশ নেয়। এদের মধ্যে নার্সিসা ১৩৪ জন ১ ম ১১৬ -২ য় ১১১-৩ য় ১২৮- ৪ র্থ ১৬৫- ৫ ম – ১৮০- ৬ ষষ্ঠ ১৪৯- ৭ ম ৮৮ – ৮ ম ১০৩ মোট ১১৭৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন শেখ মো: শামছুল হক সার্বিক সমন্বয়কারী হিসাবে দ্বায়িত পালন করেন মোঃ মাহমুদুল আমীন রইচ। প্রতিভা বৃত্তি প্রকল্পের সভাপতি মো.মাহবুবুর রহমান খান জানান, প্রতিভা বৃত্তি পরীক্ষা সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। প্রতিভা বৃত্তি পরীক্ষা সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। প্রতিভা বৃত্তি পরীক্ষার কেন্দ্রে যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে । পুলিশের সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিল। এদিকে অবিভাবকদের সাথে কথা বলে জানা যায় , এমন মেধা বৃত্তি পরীক্ষা মাধ্যমে আমাদের ছেলে মেয়েদের পড়ালেখার প্রতি আরো আগ্রহ বারবে। এই ধরনের প্রতিযোগিতামূলক বৃত্তি পরিক্ষা মেধার বিকাশ ঘটবে।