1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাগেরহাট হতে বিদেশী পিস্তলসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:২৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাগেরহাট হতে বিদেশী পিস্তলসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৯৫ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : বাগেরহাট হতে বিদেশী পিস্তলসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ীকে গেফতার করেছে র‌্যাব-৬। র‍্যাব -৬ সুত্র জানায় ২৭ মার্চ র‌্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, বাগেরহাট জেলার বাগেরহাট সদর থানাধীন গোবরদিয়া শহর রক্ষা বেড়িবাধ এর জাহাঙ্গীর এর ভাড়া করা দোকানের সামনে পাকা রাস্তার উপর একজন ব্যক্তি অস্ত্রসহ অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আনুমানিক ৭ টার সময় বাগেরহাট জেলার বাগেরহাট সদর থানাধীন গোবরদিয়া শহর রক্ষা বেড়িবাঁধ এর জাহাঙ্গীর এর ভাড়া করা দোকানের সামনে অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী মোড়লগঞ্জ থানাধীন চিংড়িখালী গ্রামের রুস্তম খানের পুত্র মোঃ ইব্রাহিমকে গ্রেফতার করে।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১টি বিদেশীয় পিস্তল উদ্ধার পূর্বক জব্দ করে।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাট জেলার বাগেরহাট সদর থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com