
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : বাগেরহাট হতে বিদেশী পিস্তলসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ীকে গেফতার করেছে র্যাব-৬। র্যাব -৬ সুত্র জানায় ২৭ মার্চ র্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, বাগেরহাট জেলার বাগেরহাট সদর থানাধীন গোবরদিয়া শহর রক্ষা বেড়িবাধ এর জাহাঙ্গীর এর ভাড়া করা দোকানের সামনে পাকা রাস্তার উপর একজন ব্যক্তি অস্ত্রসহ অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আনুমানিক ৭ টার সময় বাগেরহাট জেলার বাগেরহাট সদর থানাধীন গোবরদিয়া শহর রক্ষা বেড়িবাঁধ এর জাহাঙ্গীর এর ভাড়া করা দোকানের সামনে অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী মোড়লগঞ্জ থানাধীন চিংড়িখালী গ্রামের রুস্তম খানের পুত্র মোঃ ইব্রাহিমকে গ্রেফতার করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১টি বিদেশীয় পিস্তল উদ্ধার পূর্বক জব্দ করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাট জেলার বাগেরহাট সদর থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।