সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল থানার ওসিদের বদলীর ঘোষণা ইসির

নিউজ ডেস্কঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায় কমিশন।

চিঠিতে বলা হয়, প্রথম পর্যায়ে যে সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ৬ মাসের অধিক চাকুরিকাল সম্পন্ন হয়েছে তাদের অন্য জেলায়/অন্যত্র বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণের অনুরোধ করা হলো।

নির্বাচনে কমিশনের উপসচিব (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্য বইয়ে বিতর্ক: এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি, গচ্চা ১৭ কোটি টাকা

Verified by MonsterInsights

সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল থানার ওসিদের বদলীর ঘোষণা ইসির

আপলোডের সময় : 03:01:10 pm, Friday, 1 December 2023