1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাতক্ষীরায় কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাতক্ষীরায় কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৫৯ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কুখ্যাত মাদক ব্যবসায়ীর প্রধান আজহারুল (৪০) এর বিরুদ্ধে বিগত ০২ (দুই) বছর ধরে তার মাদক ব্যবসা চালিয়ে আসছে বলে র‌্যাব-৬, সিপিসি-১ এর গোয়েন্দা তথ্য রহিয়াছে।

এমন তথ্যের ভিত্তিতে আসামীর প্রতি বিশেষ নজরদারী রাখে র‌্যাবের একটি গোয়েন্দা টিম। আসামীকে গ্রেফতারের জন্য র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এর একটি আভিযানিক দল মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। র‌্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ২০ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, মাদক ব্যবসায়ীর প্রধান কেড়াগাছি এলাকার জনাব আলীর পুত্র আজহারুল সাতক্ষীরা বিপুল পরিমান মাদকদ্রব্য বিক্রয়ের জন্য তার নিজ বাড়িতে অবস্থান করিতেছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার একটি আভিযানিক দল উল্লেখিত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে আসামী আজহারুল (৪০) কে বিপুল পরিমান ভারতীয় তৈরি নেশা জাতীয় মাদক ৪৯ বোতল ফেন্সিডিল এবং ৯৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তার নিজ বাড়ি হতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় র‌্যাব বাদী হয়ে মামলা করে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com