1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গরমে বিচারকাজ অনলাইনে করতে প্রধান বিচারপতির কাছে চিঠি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গরমে বিচারকাজ অনলাইনে করতে প্রধান বিচারপতির কাছে চিঠি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৭১ বার
গরমে বিচারকাজ অনলাইনে করতে প্রধান বিচারপতির কাছে চিঠি

নিজস্ব প্রতিবেদক
ঢাকাসহ সারা দেশে তীব্র তাপপ্রবাহের কারণে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ অনলাইনে সম্পন্ন করতে প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

সোমবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্ট বারের সম্পাদক অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক এ চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়েছে, ঢাকাসহ সারা দেশে তীব্র তাপপ্রবাহ বিরাজমান, যাতে মানুষের স্বাভাবিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ইতোমধ্যে বাংলাদেশে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিজ্ঞ আইনজীবীদের অনেকের পক্ষে শারীরিক অসুস্থতা

এবং বয়োজ্যেষ্ঠতার কারণে তীব্র গরমে শারীরিকভাবে আদালতে উপস্থিত হয়ে মামলা পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে বিজ্ঞ আইনজীবীরা পেশাগত দায়িত্ব পালনে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। একইভাবে বিচার প্রার্থীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ অবস্থায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম সীমিত পরিসরে হলেও ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালনা করলে বিজ্ঞ আইনজীবীরা এবং বিচার প্রার্থীরা উপকৃত হবেন।

চিঠিতে বলা হয়, বিশেষ বিবেচনায় বয়োজ্যেষ্ঠ এবং শারীরিকভাবে অসুস্থ বিজ্ঞ আইনজীবীদের সীমিত পরিসরে ভার্চুয়াল পদ্ধতিতে মামলার বিচারকাজ পরিচালনার সুযোগ প্রদান করলে বিজ্ঞ আইনজীবীরা কৃতজ্ঞ থাকবেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com