1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নতুন গান নিয়ে আসছেন লায়লা ও কামরুজ্জামান রাব্বি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নতুন গান নিয়ে আসছেন লায়লা ও কামরুজ্জামান রাব্বি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১২৬ বার

শোয়েব হোসেন – আগামী ১৭ই মে রোজ শুক্রবার আসছে জনপ্রিয় কন্ঠশিল্পী লায়লা ও কামরুজ্জামান রাব্বির নতুন মিউজিক ভিডিও। গানটির শিরোনাম “প্রেম করিবো সুজন চিনে”। খবরে প্রকাশ, জনপ্রিয় গীতিকার ও সুরকার (লন্ডন প্রবাসী) মানিক চাঁনের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন নাহিদুল হক ও রুহুল আমিন জীবন।এই গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী হাছিব খান শান্ত ও প্রিয়া। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন নাহিদুল হক। আগামী ১৭ই মে ২০২৪, শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩ ঘটিকায় গানটি Manik Chan ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে বলে জানা গেছে। গান প্রসঙ্গে কন্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি বলেন, নান্দনিক কথামালা ও সুরে সম্পূর্ন গানটি নির্মিত হয়েছে।সেই সাথে গীতিকার ও সুরকার মানিক চাঁনকে অসাধারন এই গানটি রচনা করার জন্য আন্তরিক ভাবে অভিনন্দন জানাচ্ছি। আশা করছি, গান ও ভিডিও সবার কাছে ভাল লাগবে।কণ্ঠশিল্পী লায়লা বলেন, সবকিছুর সমন্বয় ঘটিয়ে আমাদের মিউজিক ভিডিওটি এতোটা চমৎকার হয়েছে যা বলার অপেক্ষা রাখে না। পরিচালক নাহিদুল হক বলেন, গানের কথার সঙ্গে মিল রেখে মনোরম পরিবেশে গানটির ভিডিও নির্মান করা হয়েছে। আশা করছি সকল শ্রেনীর মানুষ গানটি পছন্দ করবেন।আরও জানা যায়, আগামীতে একই ব্যানারে আরো কিছু ভালো মানের গান নির্মানাধীন রয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights