জাপান সফরে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা প্রসারের লক্ষ্যে চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে আজ রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে রাত ১২টা ১০ মিনিটে তাঁর টোকিও রওনা হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সরকারের মন্ত্রী, উপদেষ্টা এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা।

সফরসূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর জাপানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এবং জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন।

প্রধানমন্ত্রীর এবারের সফরের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবে বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর ও মানবসম্পদ উন্নয়ন। বিশেষ করে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি স্বাক্ষরিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বাস্তবায়নের বিষয়টি অত্যন্ত গুরুত্ব পাবে। এছাড়া ঢাকার মেট্রোরেল লাইন-১ এবং লাইন-৫ প্রকল্পের ব্যয় যথাক্রমে ৮৩ ও ১১৩ শতাংশ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে প্রকল্পের অর্থায়ন, কারিগরি সহায়তা এবং শর্তাবলি নিয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা রয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা, জেট্রো, জেবিআইসি এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের শীর্ষ কর্মকর্তাদের ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হবে। এর বাইরে জাপানের শিল্প ও জ্বালানি অবকাঠামো পরিদর্শনের অংশ হিসেবে চিবা অঞ্চলে একটি এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র এবং নাগোয়ায় টয়োটা গাড়ির কারখানা পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর।

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, কৃষি, মৎস্য, পরিবেশ সংরক্ষণ, দক্ষতা উন্নয়ন ও স্থানীয় সরকারব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন খাতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। দ্বিপক্ষীয় বৈঠকে জ্বালানি নিরাপত্তা ও রোহিঙ্গা সংকটের মতো আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে আলোচিত হবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

জাপান সফরে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপলোডের সময় : 01:02:40 pm, Sunday, 25 October 2026